হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের চাপায় লাল্টু মিয়া (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার রাত ৯টার দিকে উপজেলার চাঁদপুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার হিতামপুর গ্রামের কলিমুদ্দিনের ছেলে। 

শৈলকুপার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ভাটুই বাজার থেকে লাল্টু মিয়া ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাঁদপুর নামক স্থানে কুষ্টিয়া থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। 

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার এএসআই নজরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান