হোম > সারা দেশ > যশোর

যশোরে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড 

যশোর প্রতিনিধি

যশোরে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর গ্রামের সার গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। পুলিশের একাধিক টিম প্রায় এক ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা মেডিকেল কলেজের একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ-৭১-০৮৬৯) যশোর শহরের দিকে যাচ্ছিল। বাহাদুরপুরে পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। এতে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। 

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক বলেন, ইঞ্জিনে ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খুলনা মেডিকেল কলেজের এই অ্যাম্বুলেন্সটি নতুন। গাড়িতে শুধু চালক একা ছিলেন। গাড়িটি গ্যারেজে ছিল। সেখান থেকে নিয়ে পরীক্ষামূলকভাবে তিনি গাড়িটি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন। 

এ বিষয়ে ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে যাই। পরে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে আসে। জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।’

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান