হোম > সারা দেশ > সাতক্ষীরা

পাটকেলঘাটায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা পাটকেলঘাটায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক মাহমুদুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ৩০ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল তালার মাঝিয়াড়া গ্রামের আবু জাফরের ছেলে।

মাঝিয়াড়া গ্রামের বাসিন্দা সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, মাহমুদুল ভাড়ায় চালিত মোটরসাইকেল চালাতেন। শুক্রবার সকালে তালা থেকে যাত্রী নিয়ে সাতক্ষীরা যাচ্ছিলেন। পথে ওই স্থানে পৌঁছালে দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক মাহমুদুল নিহত হন। এ সময় আহত মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তবে আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

পাটকেলঘাটা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান