হোম > সারা দেশ > মাগুরা

মাগুরা থেকে নারী পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদাহ গ্রাম থেকে পুলিশ কর্মকর্তা লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত আনুমানিক ১টার দিকে লাবনী আক্তারের নানা মৃত কুদ্দুস মাস্টারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ কর্মকর্তা লাবনী আক্তার খুলনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্তব্যরত ছিলেন। 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, লাবনী আক্তারের স্বামী দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত। তিনি চিকিৎসার জন্য ভারতে অবস্থান করেছেন। এ নিয়ে হতাশায় ভুগছিলেন লাবনী আক্তার।’ 

কামরুল হাসান জানান, মরদেহ উদ্ধারের সময় লাবনীর গলায় ওড়না প্যাঁচানো ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

জানা গেছে, লাবনী আক্তারের বাবা মো. শফিকুল আজম একজন বীর মুক্তিযোদ্ধা এবং নাকোল রাইচন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। লাবনী আক্তারের স্বামী মাগুরা সদর উপজেলার হাজীপুর গ্রামের তারেক রহমান। তিনি বর্তমানে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। তাঁদের দুই মেয়ে রয়েছে।

আরও পড়ুন:

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান