হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রতীকী ছবি

সাতক্ষীরায় ট্রাকচাপায় নাঈম হোসেন নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ সোমবার সকালে সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামে আগরদাঁড়ি মহিলা দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নাঈম জেলার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামের মো. শহীদুল ইসলামের ছেলে এবং সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহতের পিতা শহীদুল ইসলাম জানান, নাঈম লেখাপড়ার পাশাপাশি সদর সাবরেজিস্ট্রি অফিসে কাজ করতেন। কর্মস্থলে আসার উদ্দেশে তিনি আজ সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন। সকাল ৮টার দিকে আগরদাঁড়ি মহিলা দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে বাঁশদহাগামী একটি পণ্যভর্তি ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি আটকে পুলিশে সোপর্দ করেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান