হোম > সারা দেশ > ঝিনাইদহ

নাশকতার ২ মামলায় আ.লীগের সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নায়েব আলী জোয়ারদারকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলা শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়ি থেকে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হন। 

র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, জেলা বিএনপির দলীয় কার্যালয় ও দলের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গত ১৯ ও ২৪ আগস্ট সদর থানায় দুটি নাশকতার মামলার করা হয়। মামলার ১ নম্বর আসামি নায়েব আলী জোয়ারদার। শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়িতে তাঁর অবস্থান করার খবরে র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান। তখন নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বর্তমানে র‍্যাব ক্যাম্পে রাখা হয়েছে। তবে সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে। 

গত ৪ আগস্ট বিকেলে আওয়ামী লীগের মিছিল শেষে নেতা-কর্মীরা জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ করেন।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান