হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরার ২০ গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় অনুষ্ঠিত হচ্ছে ঈদের জামাত। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার অন্তত ২০ গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। আজ রোববার সকাল ৮টায় সদর উপজেলার ভাড়ুখালি আহলে সুন্না আল জামাত জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন মাওলানা হাববুর রহমান।

এ ছাড়া সাতক্ষীরা সদরের বাউখোলা, চাঁদপুর, তালা উপজেলার জেঠুয়া, ইসলামকাঠি, শ্যামনগর উপজেলার গোয়াল চত্বরসহ জেলার বিভিন্ন স্থানে একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করার বিষয়ে মাওলানা হাববুর রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তির এই যুগে পৃথিবীতে কোথায় কি ঘটছে, তা তৎক্ষণাৎ জানা যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে একসঙ্গে ঈদ পালন করাই উত্তম।’

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান