হোম > সারা দেশ > বাগেরহাট

বাগানে মিলল ১৬ ফুট লম্বা অজগর

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সুন্দরবনসংলগ্ন লোকালয় থেকে উদ্ধার করা অজগর সাপ। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটে সুন্দরবনসংলগ্ন লোকালয় থেকে ১৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে শরণখোলা উপজেলার বগী গ্রামের আমির তালুকদারের বাগানে সাপটি পাওয়া যায়।

ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি পেট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যদের উদ্ধার করা অজগরটির ওজন প্রায় ৪০ কেজি। আজ রোববার সকালে সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা মো. সবুর হোসেন বলেন, রাতে বগী গ্রামের আমির তালুকদারের বাগানে লোকজন ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। পরে কাছে গিয়ে টর্চলাইট ধরে বিশাল অজগরটি দেখতে পান। এরপর গ্রামের ভিটিআরটি লিডার মো. সোলায়মানকে খবর দেওয়া হয়। পরে ভিটিআরটি, সিপিজি ও বনরক্ষীরা যৌথভাবে সাপটিকে উদ্ধার করে বগী স্টেশন অফিসে নিয়ে আসেন। সাপটিকে আজ সকালে স্টেশনসংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান