হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সানারুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার জগন্নাথপুর গ্রামের রেললাইনের ওপর থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়ি।

নিহত সানারুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামের আব্দুল আলিমের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার দিবাগত রাত ৪টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন সানারুল। তাঁর ডান হাত ও দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ রানা বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে, রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনে কাটা পড়েছেন তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান