হোম > সারা দেশ > সাতক্ষীরা

ভারতে পাচারকালে সোনার ১৫ বার জব্দ, আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে জব্দ করা সোনার বার। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে সোনার ১৫টি বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার মূল্য ২ কোটি ৩৫ লাখ টাকার বেশি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আজ সোমবার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তির নাম মো. সোহেল উদ্দিন। তিনি কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা সদরের ঝাউডাঙা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার করা হবে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা গতকাল রোববার সন্ধ্যায় আবাদেরহাট বাজারের পাশে অবস্থান নেন। এ সময় একটি সন্দেহভাজন ইজিবাইক আটক করে তল্লাশি করা হয়। পরে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৫টি সোনার বার পাওয়া যায়। এ ঘটনায় ইজিবাইকের চালক সোহেলকে আটক করা হয়। তিনি জানান, এই সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল জানান, জব্দ সোনার ওজন এক কেজি ৮০০ গ্রাম। এর বাজারমূল্য ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা। আটক পাচারকারীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান