হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলায় দুজন গুরুতর জখম হয়েছেন। এলাকায় কর্তৃত্ব বজায় রাখতে স্থানীয় পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামের আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জামাল হোসেন ধলার নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়।

এলাকাবাসী জানায়, বুড়িখালী গ্রামে এত দিন আওয়ামী লীগ নেতা ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন ধলার আধিপত্য বজায় ছিল। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় বিএনপি নেতা মান্নু, মাকসুদ শেখের নেতৃত্বে বিএনপির লোকজন এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধন করলে উভয় পক্ষে উত্তেজনা শুরু হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে ধলা মেম্বারের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর ও দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। তাতে আমিনুর গাজী (৪৬) নামের একজন গুলিবিদ্ধ হন এবং ট্যাটাবিদ্ধ হয়ে আহত হন হেকমত গাজী (৪৭)। তাঁদের দুজনকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত আমিনুর গাজী বলেন, ‘বিএনপি কার্যালয় উদ্বোধন করার পর পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায় ধলা মেম্বার ও তার লোকজন।’

এ ব্যাপারে ইউপি সদস্য জামাল হোসেন ধলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বুড়িখালীর পরিবেশ এখন শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলার ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান