হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে ট্রাকচাপায় ভ্যানের ৩ যাত্রী নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় মোংলাগামী একটি ট্রাক পেছন দিক থেকে ভ্যানটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

এতে ঘটনাস্থলেই মো. সাইদ মোড়ল (৪৫) নামের ভ্যানের এক যাত্রী নিহত হন। আহত হন চালকসহ চারজন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
নিহতরা হলেন রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকার রেজ্জাক মোড়লের ছেলে সাঈদ মোড়ল, একই এলাকার এখলাস মোড়লের ছেলে আজাদ মোড়ল এবং গাববুনিয়া কুমলাই এলাকার মকবুল মল্লিকের ছেলে মোহাম্মদ মনি মল্লিক। আহত ও নিহতরা সবাই ভ্যানে ছিলেন। 

বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার বলেন, ভ্যানকে চাপা দেওয়া ট্রাকটি কাটাখালী হাইওয়ে থানার পুলিশ জব্দ করেছে। নিহতদের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ওই সড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান