হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী সাহাজুল ফকির নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত সাহাজুলকে গ্রেপ্তার করে আজ শুক্রবার কারাগারে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ১ মার্চ দুপুরে শিশুটি তার বাড়িতে একা ছিল। ওই সময় সাহাজুল ফকির ওই বাড়িতে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি কান্না করলে তার মা দ্রুত বাড়িতে এসে দেখেন, অভিযুক্ত সাহাজুল পালিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও শিশুটির বাবা আপস করতে রাজি হননি। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ গিয়ে শিশুটির বাবা ও অভিযুক্ত সাহাজুলকে থানায় নিয়ে আসে।

শিশুটির বাবা রাতেই থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে আজ তাঁকে কারাগারে পাঠানো হয়।

দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান