হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুর আ. লীগের সাধারণ সম্পাদকসহ ২ জন গ্রেপ্তার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

এম এ খালেক ও শফিকুল আলম। ছবি: সংগৃহীত

সন্ত্রাস বিরোধী দমন আইনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযানে গাংনী শহরের নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ খালেক (৫৯) এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে এম শফিকুল আলম (৬৪)।

সিপিসি-৩ মেহেরপুর, র‍্যাব-১২ সূত্র জানায়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকদের মামলা নম্বর-১১, তারিখ ১৯ আগস্ট ২০২৪ সন্ত্রাস বিরোধী দমন আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) ধারা ৬ (২) / ১০ / ১১ / ১২ / ১৩ মূলে গ্রেপ্তার দেখিয়ে গাংনী থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুজনকে মেহেরপুর আদালতের প্রেরণ করা হয়েছে।’

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান