হোম > সারা দেশ > সাতক্ষীরা

দেবহাটায় বিস্ফোরক মামলার দুই আসামিসহ গ্রেপ্তার ৩

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযান পরিচালনাকালে ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ বিস্ফোরক আইন মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত পুলিশ সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন– বিশেষ ক্ষমতা আইন মামলার আসামি বসন্তপুরের আলমগীর হোসেন (২৫), একই মামলার আসামি জগন্নাথপুরের ইমরান হোসেন (২৬) এবং দেবহাটা থানার ওয়ারেন্টভুক্ত আসামি টিকেট গ্রামের জাকির হোসেন (২৫)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ আজকের পত্রিকা বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন বিস্ফোরক দ্রব্য আইনের নিয়মিত মামলার আসামি এবং অপরজন এনজিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান