হোম > সারা দেশ > যশোর

যশোরে ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণ, দুই সহকর্মী গ্রেপ্তার

­যশোর প্রতিনিধি

যশোরে ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুজন। ছবি: আজকের পত্রিকা

যশোরে ইটভাটায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই শ্রমিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার দুপুরে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের আকরাম হোসেন ও একই গ্রামের রাব্বি হোসেন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, এক নারী কয়েক মাস ধরে তাঁর স্বামীর সঙ্গে সদরের একটি ইটভাটায় কাজ করছিলেন। সেখানেই একটি ঘরে তিনি স্বামী, সন্তানসহ বসবাস করেন। আজ ভোররাতে ইটভাটার কাজ শেষে পাশের পুকুরে তিনি গোসল করতে গেলে আকরাম তাঁকে মুখ চেপে ধরে নিয়ে ধর্ষণ করেন। এতে রাব্বি সহযোগিতা করেন। পরে ভুক্তভোগী নারী বিষয়টি ভাটার মালিক ও স্বামীকে জানান। তাঁদের সহায়তায় কোতোয়ালি থানায় অভিযোগ দিলে পুলিশ দুজনকে আটক করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান