হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবন উপকূল থেকে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১

 মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রতীকী ছবি

সুন্দরবন উপকূলীয় বিভিন্ন এলাকায় মোংলা কোস্ট গার্ডের পৃথক তিন অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের কয়রা, শ্যামনগর ও মোংলার জয়মনিরঘোল এলাকায় অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতভর কোস্ট গার্ড পশ্চিম জোনের কয়রা, কৈখালী ও হাড়বাড়িয়া স্টেশন যথাক্রমে উপকূলের কয়রা, শ্যামনগর ও মোংলার জয়মনিরঘোল এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে সুন্দরবন উপকূলের ওসব এলাকা থেকে অবৈধভাবে শিকার করা ২০৫ কেজি হরিণের মাংস, হরিণের দুটি মাথা, দুটি চামড়া, আটটি পাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক হরিণ শিকারি মো. বাবু আলম (২৭) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।

জব্দ করা হরিণের মাংস, মাথা, চামড়া ও পা কেরোসিন দিয়ে নষ্ট করা হয়েছে। আটক ব্যক্তিকে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান