হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে বিদ্যুতায়িত হয়ে যুবদল নেতার মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় বিদ্যুতায়িত হয়ে ইউনিয়ন যুবদলের সভাপতি সাবেক ইউপি সদস্য মাহাতাব শেখের (৫২) মৃত্যু হয়েছে। গতকাল রোববার গভীর রাতে বাড়ি থেকে উপজেলার ছিটাবাড়ী এলাকায় নিজের ঘেরে যাওয়ার পথে ইঁদুর নিধনের জন্য দেওয়া তারে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়।

মাহাতাব শেখ উপজেলার ছিটাবাড়ী গ্রামের এমানউদ্দিন শেখের ছেলে। তিনি উপজেলার ধোপাখালি ইউনিয়ন যুবদলের সভাপতি এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসেন আজকের পত্রিকাকে বলেন, পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, বাড়ি থেকে বেশ দূরে বিদ্যুতায়িত হয়ে সাবেক ইউপি সদস্য মাহতাবের মৃত্যু হয়েছে। সেখানে প্রত্যক্ষদর্শী কেউ ছিল না। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান