হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলায় ট্রলারডুবি, ২ দিন পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

বাগেরহাট ও মোংলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় পশুর নদে ইটবোঝাই ট্রলারডুবির দুই দিন পর নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ শুক্রবার উপজেলার দিগরাজের টিএমএসএস গ্যাস ফ্যাক্টরির জেটিসংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। 

মোংলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে বুধবার রাতে মোংলার বিদ্যার বাহন এলাকায় পশুর নদে ঝড়ের কবলে পড়ে ইটবোঝাই ট্রলারটি পানিতে ডুবে যায়। এ সময় ট্রলারের শ্রমিকেরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মোকছেদ হাওলাদার নামে একজন নিখোঁজ হন। তিনি খুলনা জেলার রূপসা উপজেলার রহিমনগর এলাকার মফিজ উদ্দিন হাওলাদারের ছেলে। 

নৌ পুলিশ সৈয়দ ফকরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’ 

সৈয়দ ফকরুল বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান