হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় নাশকতা মামলায় গ্রেপ্তার ১৩ জন কারাগারে

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় নাশকতা মামলায় গ্রেপ্তার ১৩ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন উপজেলার গজনা এলাকার মফিজুর রহমান (৪৩), তরুলিয়া এলাকার দবির উদ্দিন (৪২), ফয়জুল্লাহপুর এলাকার কামরুজ্জামান শাহীন (৪২), গাজনা এলাকার মো. আ. মালেক (৪০), ফয়জলাপুর গ্রামের মিজানুর রহমান (৪৫), সোনাবাড়িয়া গ্রামের মিলন ওরফে শাহানুর (৪২), ব্রজবাকসা গ্রামের আমানুল হক (৪৮), চান্দুরিয়া গ্রামের সালাম মাহমুদ (৪০), কাদপুর গ্রামের আতাউর রহমান (৪০), রুদ্রপুর তেলকাড়া এলাকার আরিফুল ইসলাম (৩০), বাঘাডাঙ্গা গ্রামের সাইকুল ইসলাম (৫০), বাঘাডাঙ্গা গ্রামের আস্তানুর রহমান (৫০) ও দেয়াড়া দফাদার পাড়ার কবির আহমেদ (৫০)।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নাশকতা মামলা-১ এর ১৩ আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান