হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র, মাদকসহ আটক ৫

বাগেরহাট প্রতিনিধি

জাহাজে চুরির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র, মাদকসহ পাঁচজনকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র, মাদকসহ পাঁচজনকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গতকাল শুক্রবার (২১ মার্চ) বিকেলে ভদ্রা নদীর সুন্দরবন বন বিভাগের অফিস এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি নৌকা তল্লাশি করে ১২টি দেশীয় অস্ত্র, ৯টি ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁরা সবাই কুখ্যাত সুমন বাহিনীর সদস্য। আজ শনিবার (২২ মার্চ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন, মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০), মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)। তাঁদের বিরুদ্ধে আগে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তাঁরা ওই সব মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। আজ শনিবার সকালে জব্দ মালামালসহ তাঁদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন বাহিনীর পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। উপকূল ও নদীতীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান