হোম > সারা দেশ > সাতক্ষীরা

পা পিছলে পুকুরে পড়ে বৃদ্ধার মৃত্যু

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় পানিতে ডুবে চপলা দাশ (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

আজ সোমবার সকাল ৯টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার কুমিরা গ্রামের মৃত সন্তোষ দাশের স্ত্রী। 

নিহতের ছেলে আনন্দ কুমার দাশ বলেন, আজ সাকালে মা পুকুরে গোসল করতে যায়। এ সময় পা পিছলে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা পুকুরে গোসল করতে গিয়ে পানিতে দেখতে পেয়ে উদ্ধার করে। ততক্ষণে মা মারা যায়। 

পাটকেলঘাটার কুমিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান