হোম > সারা দেশ > যশোর

ঝিকরগাছায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিকরগাছা, যশোর প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা পৌরসভার সার্ভেয়ার ও নকশাকার মিজানুল হকের (৪৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার বদরুদ্দীন মুসলিম হাইস্কুল-সংলগ্ন নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মিজানুল হকের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাগেরহাট গ্রামে। 

মৃতের স্ত্রী লাভলী খাতুন আজকের পত্রিকাকে জানান, সকালে ফজরের নামাজ পড়ে পাশের রুমে ঘুমাতে যান তাঁর স্বামী। এরপর দুই কন্যা তাদের বাবাকে ডেকে কোনো সাড়াশব্দ পায়নি। পরে বারান্দার জানালা দিয়ে উঁকি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। 

এ ব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, খবর পেয়ে দরজা ভেঙে মিজানুল হকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মিজানুল মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান