হোম > সারা দেশ > যশোর

যশোরে ঝটিকা মিছিল থেকে যুবলীগের ৩ কর্মী আটক

­যশোর প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোরে ঝটিকা মিছিল থেকে যুবলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার রামনগর ইউনিয়নের কানাইতলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটক যুবলীগের তিন কর্মীকে জেলা বিএনপির অফিস পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার রামনগর কানাইতলা এলাকায় সালেহা মেটালের সামনে যশোর-মনিরামপুর মহাসড়কে যুবলীগ কর্মী রানা হোসেনের নেতৃত্বে ‘সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আটক ও দমন-পীড়নের প্রতিবাদে’ ঝটিকা মিছিল করা হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ধাওয়া করে যুবলীগের তিন কর্মীকে আটক করে। পরে তাঁদের যশোর কোতোয়ালি মডেল থানা-পুলিশের কাছে সোপর্দ করে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান