হোম > সারা দেশ > সাতক্ষীরা

পাটকেলঘাটায় নদীতে পড়ে শিশুর মৃত্যু

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় নদীতে পড়ে মারা যাওয়া শিশু মো. নাহিদ হাসানের (৩) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার কুটিঘাটা এলাকার কপোতাক্ষ নদের চর থেকে তার লাশ উদ্ধার করে স্বজনেরা। সে উপজেলার দক্ষিণ সারসা গ্রামের নিছার গাজীর ছেলে।

নাহিদের বাবা নিছার গাজী বলেন, গতকাল বৃহস্পতিবার নাহিদ নদীতে পড়ে গিয়েছিল। তখন নদীতে জোয়ার-ভাটা থাকায় তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে কুটিঘাটা এলাকার কপোতাক্ষ নদের তীরে তার লাশ পড়ে ছিল।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ‘শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। এটি খুবই দুঃখজনক ঘটনা।’

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান