হোম > সারা দেশ > বাগেরহাট

নিখোঁজের ১০ দিন পর ঘেরে মিলল দিনমজুরের মরদেহ 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের ১০ দিন পর মো. সিদ্দিক হাওলাদার (৪৪) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন খান জাহাঙ্গীরের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এর আগে ৩০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন সিদ্দিক হাওলাদার। পরে ৫ অক্টোবর সিদ্দিকের ভাইয়ের ছেলে মহারাজ হাওলাদার শরণখোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজ বলেন, অর্ধগলিত অবস্থায় ওই দিন মজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। 

এসআই আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাঁকে মেরে ঘেরে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান