হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

মৃতের বাড়িতে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহ সদরের সোনাদহ বিল থেকে আব্দুল লতিফ (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি গোয়ালপাড়া গ্রামের মৃত আইনুদ্দিন মন্ডলের ছেলে।

আব্দুল লতিফের বড় ছেলে আজিজুল ইসলাম বলেন, ‘আমার বাবা দুবার স্ট্রোক করেছিলেন। তাঁর শ্বাসকষ্ট ছিল, ইনহেলার ব্যবহার করতেন। মাছ ধরা ছিল তাঁর নেশা। গত রাতে মাছ ধরতে গিয়ে আর ফিরে না এলে খোঁজাখুঁজির একপর্যায়ে বিলের মধ্যে তাঁর মরদেহ দেখতে পাই।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে কৃষকেরা বিলে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দেয়। ওই সময় পুলিশ তাঁর পরিবারের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান