হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় রেলসেতুর নিচে পড়ে ছিল হাত ভাঙা রক্তাক্ত লাশ

কুষ্টিয়া প্রতিনিধি

অজ্ঞাত ব্যক্তি মরদেহ উদ্ধার করে পুলিশ। কুমারখালীর গড়াই নদীর রেলসেতুর নিচে তোলা। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদের পাড় থেকে অজ্ঞাতনামা ব্যক্তির এক হাত ভাঙা ও রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার গড়াই নদের রেলসেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স ৪৫–৫০ বছরের মধ্যে। তাঁর পরনে লুঙ্গি, শার্ট ও কালো রঙের কোট রয়েছে। এছাড়া বাম হাত ভাঙা, মুখ ও পায়ে ক্ষতচিহ্ন রয়েছে।

স্থানীয় বাসিন্দা সুরুজ হোসেন বলেন, রেলসেতুর নিচে সকালে মরদেহটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। তাঁর ধারণা অজ্ঞাত ব্যক্তিটি ট্রেনের যাত্রী ছিল। ট্রেন থেকে পরে এ ঘটনা ঘটতে পারে।

কুমারখালী থানার উপপরিদর্শক বিপ্লব বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ক্ষত আছে। এটি দুর্ঘটনা, নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত বলা যাবে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান