হোম > সারা দেশ > যশোর

যশোরে ফুচকা খেয়ে একাধিক মানুষ অসুস্থ, বিক্রেতা গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি 

গ্রেপ্তার ফুচকা বিক্রেতা মনির হোসেন। ছবি: আজকের পত্রিকা

যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে একাধিক মানুষ অসুস্থের ঘটনায় বিক্রেতা মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মনির হোসেন ঢাকুরিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুল লতিফ মিন্টুর ছেলে।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ জানান, ৩১ মার্চ ঈদের দিন দেয়াপাড়া গ্রামের ভৈরব নদের পূর্ব পাড়ে মনির হোসেন নামের এক ব্যক্তি চটপটি ও ফুচকার অস্থায়ী দোকান দেন। নদীর পাড়ে ঘুরতে যাওয়া বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ফুচকা খায়। পরে গভীর রাত থেকে তারা পেট ব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করে। পরদিন পর্যন্ত বিপুলসংখ্যক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ায় ফুচকা দোকানিকে আটকে অভিযান শুরু করে পুলিশ। বুধবার রাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে ফুচকা বিক্রেতা মনিরকে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে তানজিম হোসাইন নামে একজন ভুক্তভোগী মামলা দায়ের করেন। এ মামলায় আজ তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান