হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে হরিণের মাংসসহ আটক ৬

বাগেরহাট প্রতিনিধি

হরিণের মাংসসহ আটকেরা। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের মোংলায় হরিণের মাংসসহ ছয়জনকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জন মোংলা। আটক ব্যক্তিদের কাছ থেকে ১১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।

আজ বুধবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর ২টায় মোংলা ফেরিঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে ১১ কেজি হরিণের মাংস পাওয়া যায়। এ সময় ছয়জনকে আটক করা হয়। তাঁরা চোরাচালানকারী। তাঁদের নাম-পরিচয় এখনো জানানো হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে জব্দ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটক ব্যক্তিদের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান