হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় বাইসাইকেল চুরিতে অভিযুক্ত ব্যক্তিকে ‘মব ভায়োলেন্স’ থেকে উদ্ধার করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টারত বিজিবি সদস্যরা। ছবি: বিজিবি

সাতক্ষীরায় সীমান্তবর্তী তলুইগাছা এলাকায় উত্তেজিত জনতার ‘মব ভায়োলেন্স’ থেকে বাইসাইকেল চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছে বিজিবি।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গতকাল সোমবার রাত ১০টার দিকে স্থানীয় বাসিন্দা মো. কামরুল ইসলামের বাইসাইকেল চুরির অভিযোগে মো. আবুল হাসান (৩০) নামে এক ব্যক্তিকে ধরে বেধড়ক মারধর শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে বিজিবির তলুইগাছা বিওপির টহলদল ঘটনাস্থলে হাজির হয়ে ‘মব ভায়োলেন্স’ রুখে দেয়। বাইসাইকেল চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয় বিজিবি।

এ ঘটনার প্রেক্ষিতে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত জনতা বিজিবির হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ নিকটবর্তী বিওপি/পোস্ট হতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা ও কলারোয়া থানা থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসে। বিজিবি অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করতে চাইলে স্থানীয়রা বাধা দেয়।

পরিস্থিত নিয়ন্ত্রণে আরও ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। কোনো প্রকার বল প্রয়োগ না করে কৌশলে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে রাত ১টার দিকে অভিযুক্ত ব্যক্তিসহ পুলিশ সদস্যদের সাতক্ষীরা সদর থানায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান