হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে সেনা অভিযানে ভারতীয় পিস্তল উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

উদ্ধার হওয়া ভারতীয় পিস্তল। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার অস্থায়ী সেনা ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের একটি দল কামালপুর এলাকার পচা বিটা গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়ির ছাদ থেকে একটি ভারতীয় পিস্তল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় পিস্তল আমাদের থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান