হোম > সারা দেশ > বাগেরহাট

অমতে বিয়ে, ৫ দিনের মাথায় তরুণীর ‘আত্মহত্যা’

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

ছবি: প্রতীকী

বাগেরহাটের চিতলমারীতে এক নববধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পাঁচ দিন আগে তাঁর বিয়ে হয়েছিল।

নিহত ঈশিতা মণ্ডল (২০) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উমাজুড়ি এলাকার বিষ্ণু বৈরাগীর (২৫) স্ত্রী এবং একই ইউনিয়নের পিঁপগাডাঙ্গা গ্রামের শ্যাম মণ্ডলের মেয়ে। পুলিশ আজ রোববার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বিষ্ণুর পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে বিষ্ণুর সঙ্গে ঈশিতার বিয়ে হয়। কিন্তু ঈশিতার অমতে তাঁকে বিয়ে দেওয়ায় এবং স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে স্বামীর বাড়ির সবার অগোচরে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, ‘মৃতের স্বজনেরা জানিয়েছে, সে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর আসল কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।’

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান