হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে ইউএনওর বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনীতে ইউএনওর বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহার বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার গাংনী উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা অত্যন্ত মানবিক মানুষ। তিনি উপজেলার সব দপ্তর দেখাশোনা করেন দক্ষতার সঙ্গে। এ ছাড়া স্কুল, কলেজ, পৌরসভাসহ যেখানে সমস্যা, সেখানেই ছুটে যান। বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন। তাদের উৎসাহিত করার জন্য শিক্ষা উপকরণও হাতে তুলে দেন।

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিল।

উল্লেখ্য, গতকাল সোমবার সিনিয়র সহকারী কমিশনার মো. পারভেজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউএনও প্রীতম সাহাকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান