হোম > সারা দেশ > কুষ্টিয়া

মিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের ক্যানেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত জসিম উদ্দিন একই এলাকার ছারা উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশের বাগানে খেলা করছিল শিশুটি। এ সময় একই এলাকার জসিম নামে এক যুবক শিশুটিকে ফুসলিয়ে পার্শ্ববর্তী তামাকখেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।

স্থানীয় লোকজন বিষয়টি টের পেলে জসিমকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশকে খরব দেয়। পরে মিরপুর থানা-পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান