হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ২৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১০ অক্টোবর) এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে এস এম সুলতান কমপ্লেক্স ও শিশু স্বর্গে কোরআন খতম, সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা, মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, এস এম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়, লাল বাউল সম্প্রদায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে নীরবতা পালন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কামরুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কণ্ডু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলু, এস এম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বালা বৈরাগী, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, বিশ্ববরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান