হোম > সারা দেশ > যশোর

মধুমেলার আগেই বাড়ছে ভিড়

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম ও জীবনী নিয়ে চলছে আলোচনা। গতকাল তোলা। ছবি: আজকের পত্রিকা

যশোরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মরণে মধুমেলার আগেই শুরু হয়েছে ভ্রমণপিপাসুদের আগমন। প্রতিদিন বনভোজনের দলসহ পর্যটকদের ভিড় বাড়ছে কপোতাক্ষ নদের পাড়ে।

বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার লোকজনের পদচারণে মুখর থাকে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামের মধুপল্লিসহ বিদায় ঘাট। এতে করে যেন মেলার আগেই শুরু হয়ে গেছে উদ্দীপনা।

পর্যটকেরা মধুপল্লির মধ্যে কবির জন্মভিটা, জাদুঘর, গ্রন্থাগার ঘুরে ঘুরে দেখছেন। কেউবা পুকুরপাড়ে সময় কাটাচ্ছেন। অনেকে নৌকায় ঘুরছেন কপোতাক্ষ নদ। সংস্কৃতিমনা ব্যক্তিরা কবির লেখা কবিতা পাঠের আসর করছেন। মধুপল্লির কাস্টোডিয়ান হাসানুজ্জামান জানান, সাগরদাঁড়িতে দর্শনার্থীরা আসা শুরু করেছেন। ছুটির দিনে এখানে ভিড় বাড়ছে।

মহাকবির ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৪ জানুয়ারি শুরু হবে সপ্তাহব্যাপী মধুমেলা। এদিন বিকেলে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এখন বর্ণিল সাজে সাজানো হচ্ছে মেলার মাঠসহ কপোতাক্ষ নদের পাড়। তৈরি করা হচ্ছে যাত্রা, সার্কাস, পুতুলনাচ, মৃত্যুকূপ, জাদু প্রদর্শন, হস্তশিল্প, কুটিরশিল্পসহ হরেক রকমের স্টল। মেলার ভেতর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রস্তুত করা হচ্ছে আধুনিক কৃষিপ্রযুক্তি মেলা।

কবির জন্মবার্ষিকী ও মধুমেলা উদ্‌যাপন কমিটির সদস্যসচিব এবং কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, ‘মেলায় পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি, লাখ লাখ দর্শনার্থীর সমাগম ঘটবে। আইনশৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান