হোম > সারা দেশ > সাতক্ষীরা

পাটকেলঘাটায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় আব্দুল আহাদ (৭৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার ভোরে উপজেলার শাকদহ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধ ওই গ্রামের বাসিন্দা। 

স্থানীয় বাসিন্দা আব্দুর রউপ জানান, ওই বৃদ্ধ অত্যন্ত গরিব। দীর্ঘদিন অ্যাজমা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ ভোরে সবার অজান্তে বাড়ির পাশে সফেদা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পাটকেলঘাটা থানার পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়ায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান