হোম > সারা দেশ > শেরপুর

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

শেরপুর প্রতিনিধি 

শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২ জানুয়ারি দলের গৃহীত এক সিদ্ধান্ত অনুযায়ী শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।

গত বছরের ৩ নভেম্বর আগের কমিটি বিলুপ্ত করে মো. হজরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্যসচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মাত্র দুই মাসের মাথায় এই কমিটি স্থগিত করা হলো।

এদিকে শেরপুর জেলা বিএনপির কমিটি স্থগিত হওয়ার খবর পেয়ে রাতেই শহরে আনন্দ মিছিল করেন বিএনপির বেশ কিছু নেতা-কর্মী।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির