হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় সেহরির সময় বাড়িতে হামলা, নারী নিহত

নেত্রকোনা ও আটপাড়া প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় নিহত নারীর বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার আটপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে হামলায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার ব্যক্তি।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে সেহরি রান্নার সময় উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে এ হামলা হয়। নিহত নুরজাহান বেগম ওই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মামা লাল মিয়ার সঙ্গে বাবুলের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বুধবার দুই পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে রাতে লাল মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এতে বাবুলের পরিবারের পাঁচ সদস্য আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজ বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নুরজাহানের মৃত্যু হয়। এ ছাড়া আহত ব্যক্তিদের মধ্যে বাবুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর পড়ুন:

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির