হোম > সারা দেশ > শেরপুর

নদে ভাসছিল কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

নদের পাড়ে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ীতে নদে ভাসমান অবস্থায় কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পৌর শহরের ছয়আনীপাড়া এলাকায় ভোগাই নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এদিকে নবজাতকের পরিচয় জানতে পুলিশ ডিএনএ পরীক্ষার জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ দুপুরে পৌর শহরের ছয়আনীপাড়া এলাকায় ভোগাই নদের পাড়ে হাত-মুখ ধুতে নামে কয়েকটি শিশু। এ সময় তারা ভাসমান অবস্থায় কাপড়ে মোড়ানো এক নবজাতজের লাশ দেখতে পায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য লাশটি শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির