হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে ছাত্র হত্যা মামলায় আ. লীগ নেতা কারাগারে

শেরপুর প্রতিনিধি

শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত কলেজছাত্র সবুজ মিয়া হত্যা মামলায় মো. শরাফত আলী (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার তাঁকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের জিআরও এএসআই মনিকা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার রাতে শহরের মোবারকপুর আখেরমামুদের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার শরাফত আলী ওই এলাকার মৃত মোকসেদ আলী মাস্টারের ছেলে। তিনি ৮ নম্বর পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহরের খরমপুর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতকারীদের গুলিতে কলেজছাত্র সবুজ নিহত হয়। ওই ঘটনায় করা মামলার ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় শরাফত আলীকে গ্রেপ্তার করা হয় এবং রাতেই তাকে থানায় সোপর্দ করা হয়।’

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির