হোম > সারা দেশ > নেত্রকোণা

ছেলের বউভাতের অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে বাবার মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় ছেলের বউ ভাতের অনুষ্ঠানে রান্নার জন্য লাকড়ি আনতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত বৃদ্ধের নাম বিশ্বনাথ খা (৬৫)। তিনি উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমাউড়া গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার ছেলে রহমত উল্লাহকে বিয়ে করিয়ে নতুন বউ বাড়িতে এনেছিলেন বিশ্বনাথ খা। শনিবার ছিল ছেলের বউভাত অনুষ্ঠান। কয়েকশ মানুষের খাওয়া-দাওয়ার আয়োজন ছিল। সকাল থেকেই রান্নার কাজ চলছিল। দুপুরের দিকে রান্নার জন্য লাকড়ি আনতে গোয়ালঘরে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন বিশ্বনাথ খা। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির