হোম > সারা দেশ > নেত্রকোণা

চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, গৃহ শিক্ষকের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গৃহ শিক্ষককের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতের এ ঘটনায় মোহনগঞ্জ থানায় মামলা হয়েছে বলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান।

এজাহারের বরাত দিয়ে ওসি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই শিশু ২০ বছর বয়সী প্রতিবেশী যুবকের বাড়িতে গিয়ে পড়ত। ৪-৫ দিন আগে সন্ধ্যায় পড়ানোর সময় একা পেয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় ওই তরুণ। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে ধরতে অভিযান চলছে।

ভুক্তভোগী ছাত্রীর মা আজকের পত্রিকাকে বলেন, মেয়েকে ৪-৫ দিন আগে সন্ধ্যায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান ওই তরুণ। তখন মেয়ের চিৎকারে ব্যর্থ হলেও গত বুধবার আবার ধর্ষণের চেষ্টা চালান তিনি।

এদিকে ধর্ষণচেষ্টার মামলা হলেও স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির চেষ্টা চলছে। আসামির ঘনিষ্ঠ একব্যক্তি জানান, ওই তরুণ আগেও এমন ঘটনা ঘটিয়েছে। পরে সেগুলো সালিসের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির