হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছেন বিজিবির সদস্যরা। এসব শাড়ি ও লেহেঙ্গার মূল্য আনুমানিক ২৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারি আটক হয়নি।

নেত্রকোনা ৩১ বিজি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান পিএসসি গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে কলমাকান্দার সীমান্তবর্তী চন্দ্রডিঙ্গা এলাকা থেকে এসব শাড়ি-লেহেঙ্গা জব্দ করা হয়। 

লে. কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান আজকের পত্রিকাকে জানান, কলমাকান্দার চন্দ্রডিঙ্গা এলাকায় গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে কয়েকজন চোরাকারবারি কাপড়ের গাঁইট মাথায় করে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে। 

এ সময় পাঁচগাঁও বিজিবি সীমান্ত ফাঁড়ির (বিওপি) কমান্ডার নায়েক মো. মেহেদী আলমের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এতে চোরাকারবারিরা কাপড়ের গাঁইটগুলো ফেলে রেখে ভারতীয় সীমান্তের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া শাড়ি-লেহেঙ্গা জব্দ করে বিজিবি। 

তিনি আরও জানান, জব্দকৃত শাড়ি-লেহেঙ্গা নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে। 

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির