হোম > সারা দেশ > জামালপুর

নিখোঁজের পরদিন নদে মিলল অটোচালকের মরদেহ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের পরদিন নদে মিলল মধু মিয়া (৪৫) নামের এক অটোচালকের মরদেহ। 

আজ মঙ্গলবার বিকেলে ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকার ঝিনাই নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে গতকাল সোমবার বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর ফেরেননি। 

মধু মিয়া উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসরা মাজালিয়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। 

ডোয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন, মধু মিয়া দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গতকাল বিকেলে বাড়ি থেকে তিনি অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর ফেরেননি। পরে আজ বিকেলে ঝিনাই নদে তাঁর লাশ ভেসে ওঠে। তাঁকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়েছে। 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, খবর পেয়ে ঝিনাই নদ থেকে মধু মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির