হোম > সারা দেশ > জামালপুর

যান্ত্রিক ত্রুটিতে আবার যমুনায় সার উৎপাদন বন্ধ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী কারখানা যমুনায় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আবার উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ সোমবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে।

কারখানা সূত্রে জানা গেছে, গত বছরের জুন মাসে কারখানায় গ্যাস সংকট দেখা দিলে উৎপাদন বন্ধ থাকে। এ সংকট কাটিয়ে ডিসেম্বরে উৎপাদনে ফিরে যমুনা কারখানা। এক মাস না পেরোতেই ফের অ্যামোনিয়া প্যান্টের রিফরমার টিউবে লিকেজ দেখা দেয়। এভাবে গত জানুয়ারি মাসে দুই দফা যান্ত্রিক ত্রুটিতে যমুনার উৎপাদন বন্ধ হয়ে পড়ে। এরপর যান্ত্রিক ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরে যমুনা। তিন মাস না পেরোতেই আজ সোমবার সন্ধ্যায় আবার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে যমুনা সারকারখানার জিএম (প্রশাসন) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার সন্ধ্যায় হঠাৎ কারখানার অ্যামোনিয়া সিনগ্যাস কম্প্রেসর ট্রিপ করে। এতে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।’ তবে দ্রুত সময়ের মধ্যে ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরতে কাজ চলছে বলে জানান তিনি।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির