হোম > সারা দেশ > নেত্রকোণা

মদনে অটোরিকশা খালে পড়ে চালক নিহত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে চালক জয় হোসেন (২৫) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার গভীর রাতে মদন-কেন্দুয়া সড়কের বাররী গ্রামের পাশে কাঞ্জার খালে পড়ে তিনি নিহত হন।

আজ বুধবার সকালে স্থানীয় লোকজন চালকের লাশ উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত জয় হোসেন উপজেলার ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত নূরুল আমীন (৫৮) নামের এক যাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে জয় হোসেন ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে মদনে ফিরছিলেন। মদন-কেন্দুয়া সড়কে বাররী বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি কাঞ্জার খালে পড়ে যায়। অটোরিকশায় থাকা যাত্রী নূরুল আমীন আহত অবস্থায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কিন্তু চালক খালে পড়ে গেলে আজ বুধবার সকালে স্থানীয় লোকজন তাঁর লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি কাঞ্জার খালে পড়ে চালক নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির