হোম > সারা দেশ > নেত্রকোণা

ধান কিনতে এসে ইজিবাইকের চাপায় ব্যবসায়ীর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে ইজিবাইকের চাপায় আলী মিয়া (৬১) নামে এক ধান ব্যবসায়ী মারা গেছে। 

আজ শুক্রবার দুপুরে মদন-খালিয়াজুরি সড়কে উচিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলী মিয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের বাসিন্দা। 

এ সময় মোটরসাইকেল চালক নাছির উদ্দন আহত হলে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে মদন উপজেলার হাওরে ধান কিনতে আসেন ব্যবসায়ী আলী মিয়া। ধান কিনে উচিতপুর থেকে মোটরসাইকেল যোগে কেন্দুয়ার দিকে রওনা হন। পথে চালের বস্তা বোঝাই একটি ইজিবাইক বিপরীত দিক থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। 

এতে মোটরসাইকেল চালক ও ব্যবসায়ী আলী মিয়া গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তখন জরুরি বিভাগের ডাক্তার ব্যবসায়ী আলীকে মৃত ঘোষণা করেন। 

মদন থানার এসআই আব্দুল হাই বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আলী মিয়া নামে একজন ধান ব্যবসায়ী মারা গেছেন। মরদেহটি হাসপাতালে রয়েছে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির