হোম > সারা দেশ > জামালপুর

বিশেষ ক্ষমতা আইনে বিএনপি–জামায়াতের ৯৬ জনের নামে মামলা 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

বিশেষ ক্ষমতা আইনে জামালপুরে বিএনপি–জামায়াতের ৯৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ বুধবার সরিষাবাড়ী থানার উপপরিদর্শক হুমায়ূন কবির বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পরে গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তারা হলেন উপজেলার পৌরসভার বলারদিয়ার গ্রামের আবেদ আলী (৫০) ও মতিয়র রহমান (৪৮)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে বিএনপি-জামায়াতের নেতা–কর্মীরা উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে অগ্নি সন্ত্রাস, ভাঙচুর, নাশকতা, নৈরাজ্য সৃষ্টির জন্য গোপন বৈঠক করে। এমন সংবাদের ভিত্তিতে পৌরসভার চৌধুরী মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। টের পেয়ে বিএনপি-জামায়াতের নেতা–কর্মীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে বিএনপির দুই কর্মীকে আটক করে পুলিশ।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় উপপরিদর্শক হুমায়ূন কবির বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ১৬ জনের নাম উল্লেখসহ বিএনপি–জামায়াতের ৯৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। গ্রেপ্তারদের বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির